ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

একদিনের সফরে ঢাকায় চীনের প্রতিরক্ষামন্ত্রী

একদিনের ঝটিকা সফরে ঢাকায় পৌঁছেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়েই ফেঙ্গি।


মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।


বিমানবন্দর থেকে ফেঙ্গি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যাবেন। এরপর সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সাথে সাক্ষাৎ করবেন। পরে বিকাল ৩টার দিকে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সাথে সাক্ষাতে যাবেন চীনা প্রতিরক্ষামন্ত্রী।


সম্প্রতি ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানের ঢাকা সফরের পর করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে চীনের প্রতিরক্ষামন্ত্রীর ঢাকা সফর বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে ভারত থেকে টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় চীনের সাথে যোগাযোগ করছে বাংলাদেশ। আর চীনও বাংলাদেশকে টিকা দিতে প্রস্তুত।


বিভিন্ন সূত্র বলছে, বাংলাদেশ সরকার চাইলে যে কোনো মুহূর্তে চীন টিকা পাঠিয়ে দেবে। সে ক্ষেত্রে শুরুতে ৫ থেকে ৬ লাখ ডোজ টিকা উপহার হিসেবে বাংলাদেশকে দেবে চীন।

ads
ads
ads

Our Facebook Page

↑